1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

দিনাজপুর: দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। তাদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সদর উপজেলার পাঁচবাড়ি বাজার শশরা চকরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলেই ট্রাকচালক হাসু (৪০) ও নাবিল কোচের হেলপার নিহত হন। অন্যদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান বলে নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রী নিয়ে নাবিল পরিবহনের একটি বাস রাণীশংকলে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক আম বোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। দুটি গাড়ি পাঁচবাড়ি বাজারের চকরামপুর শশরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন। ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com