1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ভেনিজুুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনাকে পেল কানাডা

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুলাই, ২০২৪
স্পোর্টস ডেস্ক : টাইব্রেকারে ভেনিজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কানাডা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে খেলা ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলে জিতে নেয় কানাডা। সেমিফাইনালে কানাডার প্রতিপক্ষ আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শনিবার (৬ জুলাই) নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় খেলা গড়িয়েছে টাইব্রেকারে। প্রথম পাঁচটি পেনাল্টিতে দুই দলই সমান তিনটি করে জালে জড়ায় এবং দুটি মিস করে। ষষ্ঠ পেনাল্টিটা ভেনিজুয়েলা মিস করলেও জালে বল জড়াতে ভুল করেনি কানাডা। আর তাতে নিশ্চিত হয়ে যায় তাদের সেমিফাইনাল।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণ ও প্রতি-আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। অবশ্য ভেনিজুয়েলার দাপটই দেখা যায় বেশি। কিন্তু ১৩ মিনিটে গোল করে এগিয়ে যায় কানাডা। নাশভিলের  ফরোয়ার্ড শাফেলবার্গের গোলে লিড নেয় তারা।

সুযোগও তৈরি করেছিল ভেনিজুয়েলাও। যদিও শেষ পর্যন্ত সমতায় ফেরাতে পারেননি। আক্রমণ ও প্রতি-আক্রমণের ধারায়ই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর দুই দলই চেষ্টা করেছিল গোল করার। ৬৪ মিনিটে রনডন সমতায় ফেরান ভেনিজুয়েলাকে।

৩৫ গজ দূর থেকেই শট নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান এই স্ট্রাইকার। ম্যাচে সমতা আসার পর দুই দলের সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো দল গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে বাজিমাত করে  প্রথমবারের মতো খেলতে এসে সেমিতে উঠে যায় কানাডা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com