1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

শাহবাগ মোড় অবরোধ করে কোটাবিরোধীদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুলাই, ২০২৪

ঢাকা: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে গত সপ্তাহে পর পর তিন দিন রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে কোটাবিরোধী শিক্ষার্থীরা। এক দিন বিরতি দিয়ে শনিবার (৬ জুলাই) আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা৷

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল শেষে শনিবার বিকেল ৪টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা৷ এর আগে শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকস কলেজ, নীলক্ষেত মোড় হয়ে আবারও টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com