1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

‘১৯’ বছর বয়সে বিদায় ইতালিয়ান ফুটবলারের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২০

স্পোর্টস ডেস্ক : গত শুক্রবার উত্তর ইতালির কোমোতে নিজ বাড়িতে একা একা অনুশীলনে ব্যস্ত ছিলেন ইতালিয়ান তরুণ ফুটবলার আন্দ্রে রিনালদি। আর আজ সোমবার মস্তিষ্কের রক্তক্ষরণে ভার্সেইতে একটা হাসপাতালে মাত্র ১৯ বছর বয়সে বিদায় নিলেন এই ফুটবলার।

ইতালিয়ান ‘সিরি আ’ লিগের ক্লাব আতালান্তার একাডেমি থেকে নিজেকে ফুটবলার হিসেবে গড়ে তুলেছিলেন রিনালদি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে এক বিবৃতি দিয়েছে ক্লাবটি। যেখানে তারা বলেছে, ‘ক্লাবের সভাপতি অ্যান্তোনিও পারকাসি এবং পুরো আতালান্তা পরিবার রিনালদির এমন বিদায়ে শোকপ্রকাশ করছে। আর তাঁর পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছে।’

এরপরে আরও যোগ করে, ‘মাঠের খেলায় তুমি শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়তে না। লড়াই করে যেতে। এবারও লড়াই করেছো যতটা তোমার সম্ভব ছিল। তবে এত তাড়াতাড়ি বিদায় নিতে নিশ্চয়ই নয়।’
মাত্র ১৩ বছর বয়সে আতালান্তার একাডেমি ক্লাবে যোগ দেন রিনালদি। ক্লাবটির হয়ে অনূর্ধ্ব-১৯ দলেও প্রতিনিধিত্ব করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com