1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কোটাবিরোধী আন্দোলন নিয়ে বৈঠকে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুলাই, ২০২৪
ঢাকা: শিক্ষার্থীদের চলমান কোটাবিরোধী আন্দোলন এবং শিক্ষকদের  সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলন নিয়ে বৈঠকে বসেছেন সরকারের ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী।

সোমবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সামছুন্নাহার চাঁপা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ বৈঠকে অংশ নিয়েছেন। সারাদেশে ছড়িয়ে পড়েছে চলমান কোটাবিরোধী আন্দোলন।

এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে শিক্ষার্থীদের সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ছে রাজধানী ঢাকা। পাশাপাশি সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com