1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পাঁচজনের পর উদ্ধার হলো ট্রেনে কাটা আরো এক লাশ, কারণ অজানা

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুলাই, ২০২৪
নরসিংদী: ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় আরো এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। রবিবার (৮ জুলাই) বেলা ১১ টা ৫০ মিনিটে নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে রবিবার ভোরে উপজেলার কমলপুরে ট্রেন কাঁটা পড়ে আরো পাঁচজনের মৃত্যু হয়।

এ নিয়ে দুটি পৃথক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক মো. শহিদুল্লাহ। তবে কেন তারা কাটা পড়লেন বা পেছনের কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রেললাইনের ওপর উঠে শুয়ে পড়েন। ওই সময় ঢাকা আগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। চেহারা বিকৃত হওয়ায় নিহত ওই ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারেনি। খবর পেয়ে লাশ উদ্ধারে কাজ করছেন নরসিংদী রেলওয়ে পুলিশের সদস্যরা।
এদিকে একই দিন ভোরে উপজেলার কমলপুরে চিটাগাং মেইলের নিচে কাটা পরে অজ্ঞাতপরিচয়ের পাঁচজন নিহত হয়। তাদের বয়স ১৮ থেকে ২৫ বছর। পৃথক দুটি দুর্ঘটনায় এ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। 
নিহতদের লাশ শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com