1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কোটা আন্দোলন: এবার সকাল-সন্ধ্যা ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

ঢাকা: আগামীকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লকেডের ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনকারীরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীদের সমন্বয়কারী নাহিদ ইসলাম।

তিনি বলেন, চার দফা নয়, আমাদের এখন দাবি একটা। তা হলো- সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করতে হবে। সারা দেশের সব মহাসড়ক ও রেলপথ এ ব্লকেডের আওতাভুক্ত থাকবে বলে জানান তিনি। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন করে তারা।

এর আগে ২০১৮ সালে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে সরকার নবম থেকে ত্রয়োদশ গ্রেডের চাকরি থেকে সব ধরনের কোটা বাতিল করেছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটাও বাতিল হয়। গত ৫ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর পর কোটা বাতিলের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র আন্দোলন শুরু হয়। এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com