1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগে কোটাবিরোধীরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
ঢাকা: সরকারি চাকরির সব গ্রেড থেকে কোটা বাতিল করার এক দফা দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি বাস্তবায়নে শাহবাগে অবস্থান নিয়েছেন কোটাবিরোধীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে সেখান থেকে শাহবাগে প্রবেশ করতে চাইলে জাতীয় গণগ্রন্থাগারের সামনে পুলিশি বাধার মুখে পড়েন তারা।

সেখানে অন্য দিনের তুলনায় বেশিসংখ্যক পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। তবে আন্দোলনকারীদের সংখ্যাও অন্য দিনের তুলনায় আজ বেশি বলে জানা গেছে।

পরে বিকেল ৫টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে তারা শাহবাগে অবস্থান নেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে নানা স্লোগান দেন। তখন পুলিশ ঘটনাস্থল থেকে দুটি সাঁজোয়া যান সরিয়ে নেয় এবং পেছনে ফিরে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ থেকে কারওয়ান বাজার অভিমূখে মিছিল নিয়ে যাচ্ছেন কোটাবিরোধীরা।

এদিকে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে সমবেত হতে দেখা গেছে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে গত রবিবার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেন তারা। প্রথম দুই দিন রবি ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর গতকাল বুধবার আবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা সড়ক ও রেলপথ অবরোধ করেন। তাদের এ কর্মসূচিতে সারা দেশ থেকে রাজধানী অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। সারা দিনের অবরোধে সড়কে যানবাহন আটকে থাকায় দিনভর চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com