1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নালিতাবাড়ীতে তিনশ পথচারীর মাঝে যুবলীগ নেতা আমিনুলের উদ্যোগে ইফতার বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী শহরের বিভিন্ন মোড়ে দাড়িয়ে তিনশ পথচারীর মাঝে ইফতার বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের উপ-প্রচার সম্পাদক ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১২ মে) বিকেলে তিনি শহরের আড়াইআনী বাজার, শহীদ মিনার মোড় ও দক্ষিণ বাজার মোড়ে দাড়িয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে ইফতার বিতরণ করেন।
সূত্র জানায়, করোনার প্রাদুর্ভাব শুরু হলে আমিনুল ইসলাম করোনা থেকে সুরক্ষায় ২ হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হ্যান্ড গ্লাভস ইত্যাদি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করেন। এরপর করোনার প্রভাবে মানুষ কর্মহীন হয়ে পড়লে কর্মহীন অসহায়দের পাশে দাড়ান খাদ্য সহায়তা নিয়ে। গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রায় সাড়ে তিন হাজার খাদ্যসহায়তা প্যাকেট বিতরণ করেন। এসব প্যাকেটে চাল, আটা, ডাল, পিঁয়াজ, আলু, কাচা মরিচ, মিষ্টি লাউ, নোনা ইলিশ ইত্যাদি দেওয়া হয়। মঙ্গলবার থেকে তিনি শুরু করেন পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম। প্রথমদিনে তিনশ পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়। রমজানের শেষ পর্যন্ত ইফতার বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com