1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

হলিউড আমার রুপটাই দেখেছে, গুণ নয় : স্কারলেট জোহানসন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। বহুবার বিশ্বের সেরা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নামও উঠেছে তার। পারিশ্রমিক পাওয়ার দৌড়ে হলিউডের নারী তারকাদের মধ্যে সবাইকে টপকে গেছেন অনেক আগেই। অভিনেত্রীর নতুন চলচ্চিত্র ‘ফ্লাই মি টু দ্য মুন’ মুক্তি পেয়েছে সদ্যই।

এতেও বেশ প্রশংসিত হচ্ছেন অভিনেত্রী। গ্রেগ বারলান্টি পরিচালনায় এ সিনেমায় স্কারলেটের সহশিল্পী চ্যানিং টাটাম, উডি হ্যারেলসন, রে রোমানো, জিম রাশ প্রমুখ।

সম্প্রতি সিনেমাটির প্রচারণায় এসে স্কারলেট জানালেন, হলিউড তার রুপের দিকেই নজর রেখেছে, অভিনেত্রীর গুণ দেখেনি। দুই বার অস্কার মনোনয়ন পাওয়া এ অভিনেত্রী হলিউডে ‘সুন্দরী’ বলেই পরিচিত।

তার অভিনয়ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। কিন্তু সিনেমায় ইন্ডাস্ট্রিতে প্রায় ৩০ বছর কাটিয়ে দেওয়ার পরও স্কারলেটের দুঃখ, তিনি যেমন  চলচ্চিত্রে কাজ করতে চেয়েছিলেন, যে ধরনের অভিনয় করতে চেয়েছিলেন, সেই সুযোগ তিনি এখনও পাননি। কারণ হলিউড প্রথম থেকেই তাকে সুন্দরীর প্রতিমূর্তি হিসেবে দেখে এসেছে।

অভিনেত্রীর মতে, তার কাছে মূলত তেমন চরিত্রেই অভিনয়ের প্রস্তাব এসেছে, যেখানে তার রূপের ব্যবহার করা হবে।

এক সাক্ষাৎকারে ‘ব্ল্যাক উইডো’ খ্যাত এ অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে আবেদনময়ী হিসেবে দেখানো হয়েছে। অভিনেত্রী হিসেবে নয়। তার রুপের অংশটাই ব্যবহার করেছেন নির্মাতারা।

স্কারলেটকে সামনে দেখা যাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমায়। গত সোমবার নতুন সিনেমার প্রচারে এসে নিজেই বিষয়টি অফিসিয়ালি জানিয়েছেন তিনি।

গারেথ এডওয়ার্ড পরিচালিত ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমার নাম এখনও ঠিক হয়নি। প্রথম তিন কিস্তির থেকে একেবারেই আলাদা হতে চলেছে এটি। জানা গেছে, ‘জুরাসিক ওয়ার্ড ফোর’-এর শুটিং হবে থাইল্যান্ডে। এ ছাড়াও মাল্টা এবং যুক্তরাজ্যের স্টুডিওতে কিছু দৃশ্য ধারণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com