1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট, হাজির ছিলেন বিশ্ব তারকারা

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
বিনোদন ডেস্ক : ভারতের শ্রেষ্ঠ ধনী এবং গোটা বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম আম্বানি পরিবারের বিয়ে বলে কথা! সেই অনুষ্ঠানে হাজির থাকবে গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব, তা বলাই বাহুল্য। গতকাল তেমনটাই দেখা গেল বিয়ের অনুষ্ঠানে। রীতিমতো মুম্বাইয়ে বিয়েবাড়িতে বসেছিল চাঁদের হাট। বলিউড থেকে হলিউড, ভারতীয় ক্রিকেটদলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন তাদের বিয়েতে।

 

1
বাঁ থেকে আরিয়ান-সুহানা খান, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত ও তার পরিবার

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে দেশ ও বিশ্বের নানা তারকারা ভারতে এসেছেন। হলিউড তারকা কিম কার্দাশিয়ান তাঁর বোনের সঙ্গে এসে পৌঁছেছেন।

4
পরিবারের সঙ্গে হাজির ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে দেশের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে। ফলে এই বিয়েতে যে চাঁদের হাট বসবে তা বলাই বাহুল্য।

 

4
সপরিবারে মহেন্দ্র সিং ধোনি

এ ছাড়া এদিন বিয়ের অনুষ্ঠানে হাজির রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, কে এল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, ঈশান কিশানের মতো খেলোয়াড়রা। পাশাপাশি বলিউডের প্রায় সব তারকাই এদিন হাজির হয়েছেন আম্বানিপুত্রকে আশীর্বাদ করতে।

4
জন সিনা ও বোনের সঙ্গে কিম কার্দাশিয়ান

আম্বানি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠানের পর ১৩ জুলাই হবে বিশেষ আশীর্বাদ অনুষ্ঠান ও ১৪ জুলাই আয়োজন করা হয়েছে গ্র্যান্ড রিসেপশনের। এরপর ১৫ জুলাই অতিথিরা মুম্বাই ছাড়তে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com