1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

শ্রীবরদীতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে গিলাগাছা ওয়েলফেয়ার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে প্রতিবন্ধী ও কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার গোশাপইপুর ইউনিয়নের গিলাগাছা বাজারে সামাজিক সংগঠন গিলাগাছা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ওই এলাকার ১০৫ জন প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে শাড়ী, লুঙ্গী, খেজুর, ছোলাবুট, চিনি ও সেমাই বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগ শ্রীবরদী শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবু জাফর, উপজেলা পরিষদ চেয়ারম্যান জুয়েল আকন্দ, জাতীয় শ্রমিক লীগ গোসাইপুর ইউনিয়ন শাখার আহবায়ক আ: হাকিম সরকার, যুগ্ম আহবায়ক মতিউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক সুলতান আলী খান, গিলাগাছা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আমির আলী, সাধারন সম্পাদক এফ এইচ ইকবাল খান প্রমুখ। গিলাগাছা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের
কর্তৃক ওই গ্রামের দুঃস্থ, প্রতিবন্ধী ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সদস্যদের সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতনমহল।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com