1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছাত্রলীগের দখলে ঢাবি, ক্যাম্পাসছাড়া কোটাবিরোধীরা

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের হটিয়ে দিয়েছে ছাত্রলীগ। এর পর থেকে রাজু ভাস্কর্য দখলে নিয়েছে তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন রাজু ভাস্কর্য এলাকা থেকে উপাচার্যের বাসভবন (ভিসি চত্বর) পর্যন্ত দখলে নিয়েছে ছাত্রলীগ। আর কোটাবিরোধী আন্দোলনকারীরা ক্যাম্পাস ছেড়ে নীলক্ষেত এলাকায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

বিকেল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়লের বিভিন্ন হলে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় দফায় দফায় সংঘর্ষেও জড়িয়ে পড়েন তারা। অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দুপুর ১২টার কিছু সময় পর কোটা সংস্কার আন্দোলকারীরা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে আসেন। এর পর থেকে সেখানে অবস্থান নিয়েছিল কোটাবিরোধীরা।

সেসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে তারা গতকাল সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েও দাবি জানানো হয়েছে। এ সময় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com