1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

পার্বতীপুরে রেলওয়ের লোকোমোটিভ কারখানায় চুরির অভিযোগে ৩ রেল কর্মচারী  গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা কেলোকায় লোহা চুরির অপরাধে গ্রেফতার ৩ কেলোকার রেল কর্মচারী মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- নিরাপত্তা বাহিনীর হাবিলদার জাকের হোসেন, এসএসএই/ওয়ার্কস বিভাগের সহকারী কার্পেন্টার রবিউল ইসলাম, একই বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী হামিদুল ইসলাম।
১০মে কেলোকার অভ্যন্তর হতে তারা যোগসাজশে ৫ ফুট লম্ভা লোহার গার্ডারের ১টি টুকরা চুরি করে নিয়ে যাওয়ার প্রাক্কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুরাতন বাজার এলাকায় রাস্তার ফেলে রেখে পালিয়ে য়ায়। রেলওয়ে পুলিশ তা উদ্ধার করতে সক্ষম হয়। যার  আনুমানিক মূল্য তিন হাজার টাকা।পরে সিসি টিভি ক্যমেরার ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ প্রচেষ্টায় ১১ মে তাদের গ্রেফতার করা হয়। ওই দিনই আরএনবি সাব-ইন্সপেক্টর মাহিদুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করলে ১২ মে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
জানতে চাইলে কেলোকার প্রধান নির্বাহী প্রকৌশলী শাহ সুফি নূর মোহাম্মদ চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি আর দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও উর্দ্ধতন কর্তৃপক্ষের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর।
– মোঃ রুকুনুজ্জামান বাবুল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com