1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

কলাপাড়ায় এডিডির উদ্যোগে প্রতিবন্ধীদের নগদ অর্থ সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নভেল করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতে আর্থিক অনুদান সহায়তা বিষয়ক কার্যক্রম হিসেবে অ্যাকশন অন ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর বাস্তবায়নে ও ক্যাফোড, ইউকে এর অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ইউনিয়নের ২২২ জন প্রতিবন্ধী নারী ও পুরুষকে নগদ ২ হাজার টাকা করে ৪ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও চাকামইয়া ইউনিয়ন পরিষদকে ব্লিচিং পাউডারসহ ২০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন জীবানুনাশক স্প্রে মেশিন দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী-৪, কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো: মুহিব্বুর রহমান মুহিব। বিশেষ অথিতি ি সেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক, চাকামইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির কেরামত, সহ-সভাপতি মকবুল হোসেন, এডিডি প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: আল্লামা ইকবাল, ফিল্ড কো-অর্ডিনেটর মো. নাজমুল হোসাইন খান প্রমুখ।
অ্যাকশন অন ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: আল্লামা ইকবাল জানান, আমরা প্রতিবন্ধী নারী ও পুরুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। আজ আমরা ২২২ জন প্রতিবন্ধীদের মাঝে ৪ লক্ষ ৪৪ হাজার টাকা বিতরন করেছি। এছাড়াও উপজেলার কয়েকটি ইউনিয়নে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ লিটার পানির ট্যাংক ও বেসিনসহ হাত ধোয়ার কর্ণার স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com