1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

কলাপাড়ায় দুই শতাধিক মানুষের মাঝে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় প্রথমবারের দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে কলাপাড়া পৌর ও কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১২ মে) বিকেলে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় কলাপাড়া পৌর ও মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এসব এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়।
দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী পৌছে দেন পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন- পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক মো: শোয়েবুর রহমান সোয়েব, মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন সিকদার ও সাধারণ সম্পাদক কাজী ইয়াদুল ইসলাম তুষার।
এসময় প্রত্যেক পরিবারকে ২ কেজি মুড়ি, ২ কেজি বুট, ২ কেজি চিনি, ১ কেজি খেজুর, ২ কেজি ডাল, ১টি দুধের প্যাকেট, ২ প্যাকেট সেমাই ও ১ টি করে সাবান প্রদান করা হয়।
পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিন গাজী জানান, ছাত্রদল বিএনপির দুঃসময়েও হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে। তিনি দুঃস্থ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান সোয়েব জানান, ঈদের আগ পর্যন্ত আমাদের এই ত্রাণ কার্যক্রম বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com