1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কোটাব্যবস্থা সংস্কারে আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলা সংকট আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে যা ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

চলমান আন্দোলনে নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ‘স্বজন হারানোর কষ্ট আমার থেকে ভালো আর কেউ জানে না।’ তিনি সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোটা সংস্কারের বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে। এই সংকট আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে।’

প্রায় ১০ মিনিটের ভাষণে তিনি অভিভাবক, শিক্ষকসহ সবাইকে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন।

তিনি বলেন, ‘কোটা সংস্কারের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। তবে সন্ত্রাসীরা এই আন্দোলনের ভেতরে প্রবেশ করে এসব হত্যা, লুটপাট করেছে। এ ঘটনায় যারাই জড়িত হোক তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com