1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

মুম্বাইয়ে কষ্ট করছি: শিমলা

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০

বিনোদন ডেস্ক : ‘ম্যাডাম ফুলি’ সিনেমার কথা মনে আছে? নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া জনপ্রিয় এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন চিত্রনায়িকা শিমলা।

এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। আর প্রথম সিনেমায় অভিনয় করেই জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন এই নায়িকা।

একসময় রাজধানীর মগবাজারের ডাক্তার গলিতে মাকে নিয়ে থাকতেন তিনি। সেই বাসা ছেড়ে দিয়েছেন অনেক আগে। মা চলে গিয়েছেন ঝিনাইদহের শৈলকূপায় নিজেদের বাড়িতে। কিন্তু করোনার এই সংকটকালে কোথায় রয়েছেন এই নায়িকা? জানা যায়, শিমলা এখন মুম্বাইয়ে আছেন। লকডাউন শুরুর আগেই মুম্বাই চলে যান তিনি। সেখানেই তার একাকী দিন কাটছে বলে জানিয়েছেন এই নায়িকা।

এ প্রসঙ্গে শিমলা বলেন—দুই বছরের বেশি সময় ধরে মুম্বাইয়ের মীরা রোডের একটি বাড়িতে থাকছি। এখানেই একা সময় কাটছে। লকডাউনে আটকে আছি। এর আগে ‘সফর’ নামে একটি সিনেমায় অভিনয় করেছি। লকডাউন শুরুর আগে গোবিন্দর সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করার কথা ছিল।

শিমলার জন্য মুম্বাই নতুন জায়গা। আর সেখানে ক্যারিয়ার গড়া আরো বেশি কঠিন। এ প্রসঙ্গে শিমলা বলেন—মুম্বাই বেশ ব্যয়বহুল শহর। আমি এখানে সাদামাটাভাবেই থাকছি। মুম্বাইয়ে কষ্ট করছি, যদি সফলতা পাই তখন ভিন্নভাবে চিন্তাভাবনা করব।

শিমলা মাঝে লম্বা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। ২০১৫ সালের ২০ জানুয়ারি ‘নাইওর’ সিনেমার কাজ শুরু করেন তিনি। এদিকে গত বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত হন চিত্রনায়িকা সিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। এ বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com