1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

হালুয়াঘাটে দুইশ পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০

হালুয়াাঘাট (ময়মনসিংহ): করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যক্তি উদ্যোগে করোনা বিপাকে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া কর্মহীন, হতদরিদ্র দুইশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে ধারা ইউনিয়নের চাঁদশ্রী গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম মাস্টার। খাদ্য সহায়তার মাঝে ছিল- চাল, ডাল, সাবান ও নগদ পাঁচশত টাকা।
আলহাজ্ব রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। খাদ্যসামগ্রী বিতরণকালে আমন্ত্রিত অতিথিবৃন্দ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, সংক্রমণ এবং তা থেকে নিরাপদে থাকার জন্য করণীয় শীর্ষক আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আনোয়ার হোসেন, ধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আলম বিপ্লব, ধারা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান হোসেন আলী, হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, সমাজসেবক কামরুজ্জামানও তাজুল ইসলাম রাকিবসহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবক সেলিম ফেরদৌস।
– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com