1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মানসিকভাবে অসুস্থ ৯ জনের সঙ্গে এক ফ্ল্যাটে, অতীত স্মরণ করলেন নোরা!

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
বিনোদন ডেস্ক : নোরা ফাতেহি বর্তমানে বলিউডের অন্যতম একজন ফ্যাশন আইকন। দিনদিন নোরার আকর্ষণীয় লুক ও ফিগারে মুগ্ধ হয়ে উঠছে গোটা বলিউড। আবেদনময়ী সব অভিনেত্রীকে টক্কর দিয়ে নোরা ধীরে ধীরে উঠে এসেছেন শীর্ষস্থানে। একাধিক চলচ্চিত্রেও নোরার অভিনয় ও নাচ নজর কেড়েছে দর্শকের। এমনকি নাচের রিয়ালিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন নোরা।

কিন্তু মুম্বাই শহরে এসে ক্যারিয়ার গড়ার পথ সহজ ছিল না এই অভিনেত্রীর। কানাডা থেকে মুম্বাই এসে নিজের ভিত তৈরি করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল নোরাকে। প্রায়ই নিজের অতীত তিক্ততার কথা শেয়ার করেন নোরা।

4
নোরা ফাতেহি

সাক্ষাৎকারে নোরা বলেন, “পকেটে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ভারতে এসেছিলাম আমি। ভারতে এসে একটি তিন কামরার ফ্ল্যাটে উঠেছিলাম। তিন কামরার সেই ফ্ল্যাটে ৯ জন মানসিকভাবে অসুস্থ মানুষের সঙ্গে থাকতাম আমি। আমার ঘরে আরো দুটি মেয়ে থাকত। সেই সময় ভাবতাম, ‘এ আমি কোথায় এসে পড়লাম!’ এখনো ভাবলে ভয় লাগে।”

খাওয়া-দাওয়ার সঙ্গেও সেই সময় আপস করতে হয়েছিল নোরাকে। খাবার বলতে ছিল শুধু ডিম আর পাউরুটি। যা রোজগার হতো, তার অধিকাংশই দিয়ে দিতে হতো তাঁর ‘ট্যালেন্ট এজেন্সি’কে। নোরার কথায়, “খুব কঠিন সময় ছিল সেটা। এই লড়াইও খুব কষ্টের ছিল।”
নিজের জীবনের গল্প তথ্যচিত্রে তুলে আনার কথা উল্লেখ করে নোরা বলেন, “কিভাবে নোরা নামে এক সাধারণ মেয়ে বলিউডে এলো এবং হিন্দি ভাষা শিখল, সব বাধা অতিক্রম করে, তা নিয়ে তথ্যচিত্র বানাতে চাই। তাকে লোকে বলেছিল, সে কিছুই করতে পারবে না। কিন্তু সবাইকে মিথ্যা প্রমাণ করে আজ সে বিশ্বের পরিচিত তারকা। এটাই আমার গল্প। সত্যিই তথ্যচিত্র বানানোর মতো কাহিনি।”২০১৮ সালে ‘দিলবার দিলবার’ গানের মাধ্যমে তুমুল খ্যাতি অর্জন করেন নোরা। এরপর একের পর এক হিট আইটেম গানে কোমর দোলাতে দেখা গেছে অভিনেত্রীকে। এ ছাড়া বেশ কিছু রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবেও হাজির থাকছেন অভিনেত্রী। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘ম্যাডগাও এক্সপ্রেস’ চলচ্চিত্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com