1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

তিন বছর পর জাজের নতুন ছবিতে পূজা চেরি

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

বিনোদন ডেস্ক : আজিজের ঘর ছেড়েছিলেন পূজা চেরি রায়। অথচ এই প্রযোজকের সংস্থা থেকেই যাত্রা শুরু হয়েছিল অভিনেত্রী পূজার। ঢালিউডে অভিষেক ও কয়েকটি সিনেমা করার পর প্রোডাকশন হাউস জাজ মাল্টিমিডিয়া ছাড়েন পূজা। বড় একটা বিরতির পর আবারও পুরোনো ঘরে ফিরছেন এই অভিনেত্রী।

তিন বছর পর জাজের নতুন ছবিতে যুক্ত হচ্ছেন পূজা। খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ। তিনি বলেন, ‘নতুন ছবির চিত্রনাট্য লিখেছি। গল্পটিও আমার। পূজা অভিনয় করবে।’

জানা গেছে, ছবিটিতে কোনো নায়ক থাকবে না। অর্থাৎ ছবির মূল চরিত্রে অভিনয় করবেন পূজা। আব্দুল আজিজ বলেন, ‘ছবিতে কোনো নায়ক থাকবে না। তবে আরও একটি নারী চরিত্র থাকবে। হয়তো একটি নতুন মুখ পেতে পারে ইন্ডাস্ট্রি।’

তবে নতুন সিনেমার বিষয়ে এখনো মুখ খোলেননি পূজা। নাম ঠিক না হওয়া পূজার নতুন এই ছবিটি পরিচালনা করবেন নবীন পরিচালক এম এইচ খোকন। শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com