1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বিরল রোগে বদলে গেছে সেলেনার চেহারা!

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
বিনোদন ডেস্ক : হলিউড তারকা সেলেনা গোমেজ প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা বদলে ফেলেছেন, সম্প্রতি এরকম গুঞ্জন চলছে হলিউডে। এ নিয়ে কটু কথাও শুনতে হচ্ছে গায়িকা ও অভিনেত্রী এই তারকাকে। তবে সেলেনা বলছেন অন্য কথা। লুপাস নামের বিরল রোগে আক্রান্ত গায়িকা। জানিয়েছেন সার্জারি না, ওই রোগের প্রভাবে পাল্টে গেছে তার চেহারা!

২০২৩ সালে একটি ভিডিও তৈরি করেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর মারিসা। ওই ভিডিও থেকেই প্রথম নজরে আসে সেলেনার চেহারা পাল্টে যাওয়ার বিষয়টি। যা দেখে অনেকে বলাবলি শুরু করেন সার্জারি করেছেন সেলেনা। তবে বিষয়টি নিয়ে তখন মারিসা জানিয়েছিলেন, লুপাস রোগের কারণে সেলেনার শারীরিক পরিবর্তন হয়ে থাকতে পারে।

সেলেনা ক্ষোভ প্রকাশ করতেই একটি পোস্ট দেন মারিসা। সেখানে ক্ষমা চেয়ে লেখেন, ‘আপনি যখন কিশোরী ছিলেন বা ২০ বছর বয়স, তখন আপনি দেখতে কেমন ছিলেন— তা আমাদেরকে ব্যাখা করার জন্য আপনি কারও কাছে দায়বদ্ধ নন।’ সেই পোস্টের জবাবে সেলেনা লেখেন, ‘আমি আপনাকে ভালোবাসি।

সম্প্রতি সেলেনা গোমেজ তার জন্মদিন উদযাপন করেছেন তার সঙ্গী গায়ক ও প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর সাথে। সামাজিক মাধ্যমে একাধিক ছবিও শেয়ার করেছেন দুজনের। বর্তমানে চুটিয়ে প্রেম করছেন এই জুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com