1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের  ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে ছেড়ে দিয়েছে ডিবি। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা দেড়টার দিকে ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন তারা।

ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) আজহার মুকুল তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবিতে থাকা ছয় সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়।

তারা হলেন- নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। পরদিন সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রবিবার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকেই এসব সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন।

গত ২৮ জুলাই ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন হেফাজতে থাকা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ছয় সমন্বয়ক।
আইনজীবী মানজুর আল মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা ডিবি কার্যালয়ে সমন্বয়কদের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট করেছিলেন। ওই রুটের শুনানি আজ থাকলেও তা হচ্ছে না। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি ছুটি থাকায় আজ ডিভিশন বেঞ্চ বসবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com