1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অতি শিগগির চূড়ান্ত ডাক দিচ্ছি : সমন্বয়ক কাদের

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : অতি শিগগির চূড়ান্ত ডাকের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। গণমিছিলে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর প্রতিবাদে এ ঘোষণা আসছে। শুক্রবার (২ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমার ভাইদের ওপর আবারও গুলি চালিয়েছে, আমরা অতি শিগগির চূড়ান্ত ডাক দিচ্ছি।’

পরে আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘পুলিশ আবারও গুলি চালিয়েছে, সরকার তার গুণ্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে ছাত্র-জনতাকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, আমাদের চূড়ান্ত পর্যায়ের ডাক দিতে বাধ্য করতেছে। উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।’

এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার রাজধানীতে গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com