1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ভারতে মন্দিরের পাশে দেয়াল ভেঙে নিহত ৯

  • আপডেট টাইম :: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে একটি নির্মীয়মাণ মন্দিরের পাশে দেয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। দেয়ালে চাপা পড়ে অন্তত ৯ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। রোববার মধ্যপ্রদেশের সাগর জেলার শাহপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, নির্মীয়মাণ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। ওই সময় মন্দির লাগোয়া একটি বাড়ির দেয়াল আচমকা ভেঙে পড়ে মন্দিরের দিকে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে ভাঙা দেয়ালের নীচ থেকে আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাড়িটি ৫০ বছরের পুরোনো ছিল। ভারী বর্ষার কারণে এর দেয়াল ধসে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com