1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

দেবের নায়িকা ফারিণ

  • আপডেট টাইম :: সোমবার, ৫ আগস্ট, ২০২৪

বিনোদন ডেস্ক : টিভি নাটক ও ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তাসনিয়া ফারিণ। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন ওপার বাংলায়। এবার টলিউডের সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করবেন ফারিন। ‘প্রতীক্ষা’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে নতুন জুটিকে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এটি পরিচালনা করবেন অভিজিৎ সেন। এ সিনেমা দিয়ে ফের জুটি বাঁধছেন ‘প্রজাপতি’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া দেব এবং মিঠুন চক্রবর্তী। এখানেও বাবা- ছেলের ভূমিকায় দেখা যাবে দুজনকে।

ফারিণকে নির্বাচন করার বিষয়ে সংবাদমাধ্যমটিকে পরিচালক অভিজিৎ বলেন, ‘তাসনিয়াকে অতনু রায় চৌধুরীই নির্বাচন করেছেন। তার অভিনয় আমারও খুব ভালো লাগে। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।’

আগামী নভেম্বরে ‘প্রতীক্ষা’ সিনেমার শুটিং শুরু হবে। এর সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যধারণ হবে বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শক তাসনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত। ‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। অতনু ঘোষের সিনেমায় অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসরে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com