1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

শ্রীবরদীতে আভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে শেরপুরের শ্রীবরদীতে আভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে খাদ্যগুদামে পৌরসভার কলাকান্দা মহল্লার কৃষক শাহজাহানের নিকট থেকে ২ মেট্রিকটন ধান ও মেসার্স অলি চাল কলের কাছ থেকে ১৫ মেট্রিকটন চাল নিয়ে এ ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, খাদ্যগুদাম কর্মকর্তা আশরাফুল আলম, চালকল মালিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া হেলাল, জেলা পরিষদ সদস্য আবু জাফর, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি বোরো মৌসুমে শ্রীবরদীতে সরাসরি কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৩ হাজার ৮৪ মেট্রিকটন ধান ও চালকল মালিকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ২৪৬ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com