1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

ভেঙে গেল শ্রদ্ধার প্রেম!

  • আপডেট টাইম :: বুধবার, ৭ আগস্ট, ২০২৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রেমের সম্পর্কের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। চলতি বছরের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। যদিও কয়েক মাসের ব্যবধানে এ সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন উড়ছে বলিপাড়ায়।

মূলত, সোশ্যাল মিডিয়া রেডিট ব্যবহারকারী একজন শ্রদ্ধার প্রেম ভাঙার খবর সামনে আনেন। ইনস্টাগ্রামে রাহুল মোদিকে আনফলো করেছেন শ্রদ্ধা কাপুর। শুধু তাই নয়, রাহুলের বোনকেও আনফলো করেছেন তিনি। এরপর থেকে রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম ভাঙার খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে এ নিয়ে শ্রদ্ধা কিংবা রাহুল কেউই মুখ খুলেননি।

শ্রদ্ধার পরবর্তী সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে। বর্তমানে এ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com