1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

টেকনাফে নৌকাডুবি: ৩১ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে, গত মঙ্গলবার ১৪ ও বুধবার ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে নৌকাযোগে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ঢেউ ও ঝড়ের কবলে পড়ে দুটি রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে যায়। পরে নাফ নদী ও বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা থেকে ৩১ জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহতের মধ্যে ১৩ নারী, ১৫ শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। পরে জনপ্রতিনিধিদের মাধ্যমে লাশগুলো দাফনের ব্যবস্থা করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করলে পুশব্যাক করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com