1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

টেইলরের কনসার্টে ছিল জঙ্গি হামলার আশঙ্কা, বিস্ফোরক উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

বিনোদন ডেস্ক : মার্কিন পপ তারকা টেইলর সুইফট। নতুন গানের পাশাপাশি প্রতিবছরই তার বিশ্বজুড়ে থাকে অসংখ্য কনসার্ট। যা নিয়ে ভক্তদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে। এবার এই শিল্পীর একসঙ্গে তিনটি কনসার্ট বাতিল করা হলো। বাতিলের কারণ হিসেবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে জঙ্গি হামলার আশঙ্কা।

গণমাধ্যমটি জানায় অস্ট্রিয়ায় টেইলর সুইফটের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্যারাকুডা মিউজিক শোগুলো বাতিল করা হয়েছে বলে অনলাইনে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে। সংস্থার পোস্টে লেখা হয়েছে, ‘আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে পরিকল্পিত হামলার বিষয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পর আমরা বাধ্য হয়ে সবার নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্বনির্ধারিত এই তিন শো বাতিল করছি।’

টেলরের কনসার্ট গুলোছিল ইউরোপের দেশ অস্ট্রিয়া। দেশটির রাজধানী ভিয়েনায় ৮ আগস্ট ও ১০ আগস্ট তিন কনসার্ট আয়োজিত হওয়ার কথা ছিল। যা বাতিল হয়ে গেছে। এ বিষয়ে ভিয়েনায় আয়োজিত সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ জানায়, তারা ইতোমধ্যেই ১৯ বছর বয়সী এক অস্ট্রিয়ার নাগরিককে গ্রেফতার করেছেন। যে সন্ত্রাসী গোষ্ঠী ‘আইএস’ দ্বারা প্রভাবিত। অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের তেরনিৎজ থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার বাড়িতে তল্লাশি করে বিস্ফোরক ও রাসায়নিক উপকরণ পাওয়া গেছে। এছাড়া অপর এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ভিয়েনায় থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত দুজন গ্রেফতার হয়েছে।

টেইলর সুইফটের অস্ট্রিয়া কনসার্টি ছিল গত বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া তার ইরাস ট্যুরের একটি অংশ। এই ট্যুরে ইতোমধ্যেই তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় শো করে এখন ইউরোপে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com