1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

সিলেটে তেলের লরি বিস্ফোরণে নিহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মে, ২০২০

সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই এলাকায় একটি তেলের লরি বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। এতে একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরণ ঘটে।

নিহত দুইজন হলেন, স্থানীয় মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক কমর উদ্দিন (৩৫) ও তেলবাহী লরির চালক মনির উদ্দিন (৫০)। আহত কাওসার আহমদকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত কাওসার সাংবাদিকদের জানান, পদ্মা অয়েল কোম্পানির একটি তেলের লরি মেরামত করার জন্য ওই ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়। ওয়ার্কশপ মালিক কমর ও চালক মনির লরির ভেতরে ডুকেছিলেন, তখন আকস্মিক বিস্ফোরণে আগুন ধরে যায়। বিস্ফোরণের খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ধারণা করা হচ্ছে লরিতে গ্যাস জমেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com