1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শান্তি প্রতিষ্ঠা ও নির্বাচন আয়োজনে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানালো জাতিসংঘ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচন আয়োজনে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তার ডেপুটি মুখপাত্র ফারহান হক।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। তিনি সামনের সময়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো বেশি অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ যেহেতু সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তাই আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী নারী, তরুণ ও জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com