1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন সাই পল্লবী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মে, ২০২০

বিনোদন ডেস্ক : গতকাল বৃহস্পতিবার দীর্ঘ দিনের বান্ধবী পল্লবী শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তেলেগু সিনেমার অভিনেতা নিখিল সিদ্ধার্থ। ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা রানা দাগ্গুবতি বাগদান সেরেছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে লকডাউনের মধ্যে গুঞ্জন উঠেছে, দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী তার পরবর্তী প্রজেক্টের কাজ শেষ করেই বিয়ের পিঁড়িতে বসবেন। বিয়ের গুঞ্জন যখন জোরালো হচ্ছে, ঠিক তখন এ বিষয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাই পল্লবী বলেন—আমি এখন পুরোপুরি ক্যারিয়ারের প্রতি মনোযোগী। আমি জানি না বিয়ে করব কি করব না। আমি সারাজীবন একাই থাকতে চাই! কারণ আমি আমার মা-বাবাকে অনেক ভালোবাসি। আর যদি বিয়েও করি তবে আমার বরকে অবশ্যই আমার সঙ্গে বাবা-মাকে থাকার অনুমতি দিতে হবে।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com