1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

শেরপুর শাপলা চত্বর পানির ফোয়ারায় বিদ্যুতায়িত হয়ে অটোচালকের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মে, ২০২০

শেরপুর : শেরপুর শহরের খোয়ারপাড় মোড়স্থ শাপলা চত্বর পানির ফোয়ারায় নেমে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে খোকন মিয়া (৩০) নামে এক অটোচালক। শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত অটোচালক শ্রীবরদী উপজেলার গোপালখিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে শাপলা চত্বর মোড়ে করোনা পরিস্থিতির কারণে সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করে অটোচালকেরা ভির করছিল। এমতাবস্থায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ অটোচালকদের সরিয়ে লকডাউন কার্যকর করতে কাজ করছিল। একপর্যায়ে খোকন তার অটোরিকশার ফেলে দেওয়া সিট পানি থেকে তোলতে ফোয়ারায় নামলে তাৎক্ষণিক সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে তাৎক্ষণিক খোকনকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় উপস্থিত ডিবি পুলিশ ও ট্রাফিক পুলিশ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

এদিকে পানির ফোয়ারায় বিদ্যুতায়িত হয়ে অটোচালকের মৃত্যুর ঘটনায় পৌর কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন সশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com