1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

লেভানডোভস্কির নৈপুণ্যে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

স্পোর্টস ডেস্ক : অভিষেকটা হুমকির মুখে পড়ে গিয়েছিল হ্যান্সি ফ্লিকের। বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই গোল খেয়ে বসেন। তবে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ালো বার্সেলোনা। রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে মৌসুম শুরু করেছে কাতালানরা।

শনিবার (১৭ আগস্ট) রাতে ভালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে প্রথমার্ধে হুগো দুরোর গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। বিরতির আগেই গোল করে দলকে সমতায় ফেরান লেভানডোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ৩৫ বছর বয়সী তারকা। সেই সঙ্গে নিশ্চিত করেন দলের জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সেলোনা। একের পর এক আক্রমণ করে যায় ভ্যালেন্সিয়ার রক্ষণে। তবে সেই আক্রমণে ছিলো না পরিষ্কার কোনো সুযোগ। বিপরীতে প্রথম অন টার্গেট শট নেয় ভ্যালেন্সিয়া।

আক্রমন-প্রতি আক্রমণের ম্যাচে অবশেষে বিরতির খানিক আগে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৪৪তম মিনিটে লোপেসের ক্রসে ছয় গজ বক্সে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দুরো। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে গোলের বাঁশি বাজান রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ৪৭তম মিনিটে রাফিনিয়া ভালেন্সিয়ার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট-কিকে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ পায় বার্সেলোনা, তবে কাজে লাগাতে পারেননি কেউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com