1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

ফেরদৌসের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানেন না ঋতুপর্ণা

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
বিনোদন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতাকর্মীরা গাঢাকা দিয়েছেন। তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদেরও। সংসদে যাওয়ার সাত মাসের মাথায় এমপি পদ হারিয়েছেন তিনি।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, ‘আমার কানেও খবরটা এসেছে। দুজনের একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে। ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা। ফেরদৌস আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা সবাই জানেন। শেষবার যখন ঢাকায় গেলাম, ওর বাসায় গিয়েছি। সে কলকাতায় এলে আমার বাসায় আসে। সত্যি কথা বলতে, এ ঘটনার পর যোগাযোগ করতে পারিনি।’ ফেরদৌসের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানেন না বলে জানান ঋতুপর্ণা।

১৯৯৮ সালে বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন ফেরদৌস। এই সিনেমার জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এর পর থেকে কলকাতার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০১ সালে ‘ওস্তাদ’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন ঋতুপর্ণার সঙ্গে। এরপর বেশ কিছু সিনেমায় জুটি হয়েছেন ঋতুপর্ণা-ফেরদৌস। কাজের সূত্রে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। বাংলাদেশে এলে ঋতুপর্ণা ফেরদৌসের বাসায় ওঠেন। অনুরূপ ফেরদৌস কলকাতায় গেলে ঋতুপর্ণা বাসায় ওঠেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com