1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

এবার খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
বিনোদন ডেস্ক : দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবার তাঁকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছেন পরিচালক।

প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। এরই মধ্যে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সামনের মাসেই (২৫ সেপ্টেম্বর) শুটিং।

জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তাঁর অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই জামান কিছু বলতে চাননি। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান। তিনি বলেন, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com