1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

‘মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে ১০ লাখ দেব’

  • আপডেট টাইম :: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
বিনোদন ডেস্ক : কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে তোলপাড় গোটা ভারত। গত ৮ আগস্ট দিবাগত রাতে আরজি কর মেডিক্যালে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সব শ্রেণি-পেশার মানুষ। সরব হয়েছেন টলিউডের তারকারাও।

প্রতিবাদ জানাতে দেখা গেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও। তবে এবার সামাজিক মাধ্যমে নিজেই ধর্ষণের হুমকি পেলেন এই টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমিকে।

আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্ত তা স্বীকার করেননি মৃতার পরিবার।সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেন এক নেটিজেন। সামাজিক মাধ্যমে সেই নেটিজেন লেখেন, “আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।”

সেই পোস্টে অসংখ্য গালিগালাজও করেছেন সেই ব্যক্তি। পোস্টটি নজর এড়ায়নি অভিনেত্রীর। মিমি নিজেই সামাজিক মাধ্যমে সেটি শেয়ার করেন। সেই পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে মিমি লেখেন, ‘আমরা কী এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা।’
টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা মিমি। পর্দার দাপুটে নায়িকা মিমি বরাবরই স্পষ্টবাদী স্বভাবের। নানা বিষয়ে নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করতে দেখা গেছে তাকে। আর জি করের ঘটনায় বিচার চেয়ে রাজপথেও নেমেছিলেন মিমি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com