1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

বাণিজ্যিকভাবে উৎপাদনে এলো কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে। এর মধ্যদিয়ে দেশের অন্যতম বড় একটি বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে উৎপাদনে গেলো। বৃহস্পতিবার শেষ বিকেলে এ প্লান্ট থেকে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ হয়েছে। উৎপাদনে যাওয়ার আগে সফলভাবে সকল পরীক্ষা-নিরীক্ষা করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিসিপিসিএল’র উপ-বিভাগীয় প্রকৌশলী মো: পিঞ্জুর রহমান।
বিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানায়, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনের ন্যাশনাল মেশিনারি পোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি-সিএমসি যৌথ মালিকানায় কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় দু’টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৬৬০ মেগাওয়াট করে উৎপাদন ক্ষমতা রয়েছে। যার একটি প্রাথমিক পর্যায়ে বানিজ্যিকভাবে উৎপাদন শুরু করলো। সবমিলিয়ে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের এই প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়ে ছিলো। এ কেন্দ্রটি আমদানি করা কয়লা দিয়ে চলবে। আগামী মাসে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে আসার কথা রয়েছে। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে যাবে গোপালগঞ্জে। তারপর সেখান থেকে দেশের অন্যান্য জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিসিপিসিএল’র উপ বিভাগীয় প্রকৌশলী মো: পিঞ্জুর রহমান জানান, করোনাভাইরাসের মধ্যে এটি অনেক বড় একটি সুখবর। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শেষ করতে পেরেছি। প্রমাণিত হয়েছে উন্নয়নের ধারাবাহিক গতিধারা ধাপে ধাপে এগুচ্ছে।
রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com