1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

সাকিবের ফেসবুক রাজত্বে হানা দিলেন পরীমনি

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
বিনোদন ডেস্ক : সময়টা ভাল যাচ্ছে না দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। রাজনীতিতে এসে শুরুতেই খেলেন ধাক্কা। শেখ হাসিনার সরকারের পতনের পর সমালোচনা ও জনরোষে রীতিমতো কোনঠাসা তিনি। এরইমধ্যে হত্যা মামলার আসামি করা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এবার জনপ্রিয়তায়ও ভাটা পড়ল তার! ফেসবুকে অনুসারী কমছে সাকিবের। আর সেই সুযোগে সাকিবকে টপকে গেলেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

ফেসবুকে অনুসারীর দিক থেকে শোবিজ তারকাদের মধ্যে এগিয়ে ছিলেন অনেক আগে থেকেই। পরীমনির সামনে ছিলেন কেবল তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এবার তাঁকেও টপকে গেলেন ‘ডানাকাটা পরী’।ফেসবুক পেজের অনুসারীর সংখ্যায় বাংলাদেশে এখন তিনিই শীর্ষে। গতকাল বিকেল পর্যন্ত তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ৬২ লাখ ৩০ হাজার। এই সংখ্যা আগে ছিল সাকিবের দখলে।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে হু হু করে অনুসারী কমেছে মিস্টার অলরাউন্ডারের। এখন তাঁর অনুসারীর সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৬১ হাজার।

তবে ক্রীড়া তারকা হিসেবে এখনো সবার ওপরে রয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। তাঁর পরের স্থানে আছেন মুশফিকুর রহিম, তাঁর অনুসারী এক কোটি ৩৮ লাখ ৭৩ হাজার।অন্যদিকে শোবিজের একাধিক তারকা এক কোটি অনুসারীর মাইলফলক ছাড়িয়ে গেছেন। এর মধ্যে রয়েছেন ‘ইত্যাদি’ খ্যাত হানিফ সংকেত ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com