1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

‘যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে, ততক্ষণ খেলে যাবে সাকিব’

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
স্পোর্টস ডেস্ক : একজন হত্যা মামলার আসামি খেলা চালিয়ে যেতে পারেন কি না, তা নিয়ে কৌতূহলী জিজ্ঞাসার ঝড়ই যেন বয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের খেলা বা না খেলা নিয়ে আজ নীরবতা ভেঙেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের অবস্থান হচ্ছে, সাকিব যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে, ততক্ষণ আমাদের কিছু বলার নেই। সাকিব এভাবেই খেলে যাবে।’

সাকিবকে নিয়ে এই দোলাচল তৈরি হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে তাকে অভিযুক্ত করে মামলা করা হলে। এরপর গত শনিবার। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম বিসিবিতে একটি লিগ্যাল নোটিশ পাঠান। সেই আইনজীবী জানান, সাকিবের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

আজ সেই লিগ্যাল নোটিশের উত্তর দিয়েছে বিসিবি। ফারুক বলেন, ‘বিসিবিতে যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল, সেটার উত্তর দেওয়া হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com