1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অভিষেকেই বার্সেলোনার জয়ের নায়ক ওলমো

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

স্পোর্টস ডেস্ক : এ যেন এলেন, দেখলেন, জয় করলেন। বার্সেলোনার হয়ে অভিষেক ম্যাচে মাঠে নেমেই নায়ক হয়ে ওঠলেন দানি ওলমো। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া দলও সমতায় ফিরে জয় নিয়েই মাঠ ছাড়লো। সেই সঙ্গে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো হান্সি ফ্লিকের দল। রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে রায়ো ভায়োকানোর মাঠে শুরুতে উনাই লোপেসের গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর দ্বিতীয়ার্ধে সমতা টানেন পেদ্রি। শেষ দিকে জয়সূচক গোলটি করেন বদলি নামা ওলমো।

ঘরের মাঠে বার্সেলোনাকে আটকে পাল্টা আক্রমণের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল ভায়োকানো। তাতে সফলও হয় দলটি। শুরুতে কয়েক দফায় বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় ভায়োকানো। এরই ধারাবাহিকতায় নবম মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে সতীর্থের পাস ধরে লক্ষ্যভেদ করেন লোপেস।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। স্কোরলাইনে পরিবর্তন আনতে ফেরান তোরেসের জায়গায় ওলমোকে নামান ফ্লিক। এতে দলের আক্রমণেও ধার বাড়ে। বেশ কয়েকবার আক্রমণের ঝড় তোলেন রবার্ট লেভানডোভস্কি, পেদ্রি, ওলমো। তবে বাধা হয়ে দাঁড়ান ভায়োকানো গোলরক্ষক।

অবশেষে ৮২তম মিনিটে জয়সূচক গোলটি করে বার্সেলোনা। ডান দিকের বাইলাইনের কাছ থেকে ইয়ামালের কাটব্যাক বক্সে পান ওলমো। প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের ফাঁক দিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ২৬ বছর বয়সী তারকা। বাকি সময়ে সুযোগ পায় দুই দলই, তবে জালের দেখা আর মেলেনি।

এই জয়ে তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে বার্সেলোনা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ভিয়ারেয়াল। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com