1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

দুই কলেজ ছাত্রীকে বেধরক পিটিয়ে আহত করলেন অধ্যক্ষ

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

সিলেট : দুই কলেজ ছাত্রীকে কোদালের হাতল দিয়ে বেধরকভাবে পিটিয়ে আহত করলেন সুনামগঞ্জের এক অধ্যক্ষ। আহতরা হলো- সুনামগঞ্জ সদর উপজেলার মঈসুল হক কলেজের এইচ এসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী শাখাইতি গ্রামের তাসলিমা খানম ও মাগুরা গ্রামের নাঈমা আক্তার।
আহত ওই দুই ছাত্রীকে শনিবার বিকেলে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্তের নাম মতিউর রহমান। তিনি সদর উপজেলার মঈনুল হক কলেজের অধ্যক্ষ।
এদিকে এমন বর্বর ঘটনা জানাজানির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও নেটিজেনরা অভিযুক্ত অধ্যক্ষের শাস্তির দাবিতে সরব হয়ে উঠেন।
রবিবার কলেজ শিক্ষার্থীরা জানান, মঈনুল হক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী শাখাইতি গ্রামের তাসলিমা খানম ও মাগুরা গ্রামের নাঈমা আক্তার নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হন।
শনিবার দুপুরে ওই দুই ছাত্রী কলেজ ক্যাম্পাসে বাগান পরিচর্চায় থাকায় অধ্যক্ষ মতিউর রহমানকে তাদেরকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ দিতে অনুরোধ জানাতে গেলে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কোদালের হাতল (কাঠের তৈরি আছাড়) দ্বারা বেধরকভাবে পিটিয়ে আহত করেন ওই দুই ছাত্রীকে।
এ ঘটনায় কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবি জানান।
এদিকে অধ্যক্ষের এই বর্বর আচরণে ক্ষুব্দ শিক্ষার্থীরা পরে ক্যাম্পাস থেকে বেড়িয়ে জয়নগর বাজারে বিক্ষোভ মিছিল করে তার শাস্তির দাবি করেন।
রবিবার আহত ছাত্রী তাসলিমা খানম বলেন, আমি এতিম, অনেক কষ্ট করে লেখাপড়া করছি, স্যারকে অনুরোধ করতে গিয়েছিলাম আমি ও আমার এক সহপাঠিনীকে যেন চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দান করেন কিন্তু তিনি উল্টো ক্ষিপ্ত হয়ে আমাদেরকে কোদালের হাতল দিয়ে পিটিয়ে শারিরিকভাবে আহত করলেন। পাশাপাশি এ বর্বর ঘটনায় আমরা সামাজিকভাবে তোটা হেয় হয়েছি তা বলার অপেক্ষা রাখে না।
রবিবার অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ মতিউর রহমান বলেন, আমি মারধর করিনি, ছাত্রীদ্বয়কে অকৃতকার্য হওয়ায় তাদের চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহনে অন্যায় আবদারে সম্মত না হওয়ায় তারা মহল বিশেষের ইন্দনে আমার বিরুদ্ধে অহেতুক কুৎসা ও গুজব ছড়াচ্ছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, আমি দুই ছাত্রীর সঙ্গে হাসপাতালে গিয়ে তাদের সাথে কথা বলি। পরবর্তীতে অধ্যক্ষের সাথেও কথা বলে পরস্পর বিরোধী বক্তব্য শুনেছি। এখন অভিযোগ পেলেই পরবর্তীতে ব্যবস্থা নেব।
– হাবিব সরোয়ার আজাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com