1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৮৪ জন দস্যুর মাঝে র‌্যাবের ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০

বাগেরহাট: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর পক্ষ থেকে আত্মসমর্পণকারী বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ২৮৪  দস্যুর মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে বাগেরেহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ বালিকা বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় র‌্যাপিড -৮ সিইও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, অপারেশন অফিসার সহকারি পুলিশ সুপার মুকুরসহ  র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও র‌্যাব কর্মকর্তা এএসপি মোঃ ইফতেখারুজ্জামানের নেতৃত্বে রামপালের ভাগা বাজার ও মোংলা ফরেস্ট ঘাটে আত্মসমর্পণকারী দস্যুদের মাঝে র‌্যাব-৮ এর পক্ষ থেকে খাদ্য মগ্রী বিতরণ করা হয়েছে। এদিন র‌্যাব-৮ এর পক্ষ থেকে বাগেরহাট ও সাতক্ষিরায় আত্মসমর্পণকৃত ২৮৪ দস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
র‌্যাব-৮ এর অপারেশন অফিসার এএসপি মুকুর বলেন, সরকারের আহবানে সাড়া দিয়ে সুন্দরবনের দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করে। স্বাভাবিক জীবন-যাপনের জন্য র‌্যাবের মাধ্যমে সরকার এর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। দেশের এই করোনা পরিস্থিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় র‌্যাবের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমরা ২৮৪ জন আত্মসমর্পনকারী দস্যুর মাঝে ঈদ উপহার দিলাম।

এর আগেও করোনা পরিস্থিতিতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

– শেখ সাইফুল ইসলাম কবির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com