1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

জিয়াউর রহমান রেশন বন্ধ করেছেন, শেখ হাসিনা চালু করছেন : মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : জিয়াউর রহমান বিশেষ শ্রেণি (পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি) ব্যতীত রেশন বন্ধ করে টেস্ট রিলিফ ও কাবিখা চালু করে চেয়ারম্যানদের গায়ে চোরের তক্বমা লাগিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সাবেক কৃষিমন্ত্রী, বর্তমান কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
রোববার (১৭ মে) সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে দুস্থদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রেশন বন্ধ করে জিয়াউর রহমান টিআর আর কাবিখা চালু করেছেন। যা পরবর্তীতে টেস্টি রিলিফ বা মজার খাওয়া ও কাবিখা মানে খাবিখা, খাবলা দিয়ে খা’তে রূপান্তরিত হয়েছে। রেশন বন্ধ করে জনপ্রতিনিধিদের গায়ে চোরের তক্বমা লাগিয়ে দিয়েছেন জিয়াউর রহমান। সে জায়গা থেকে শেখ হাসিনা আজকে দেশটাকে টেনে তোলছেন, আজকে আবার রেশন কার্ডের কথা আসছে। শেখ হাসিনা পারেন এ জন্য করেছেন।
এছাড়াও তিনি করোনা মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করে সকলকে স্বাস্থ্য সচেতন থাকতে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
এদিন তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নের ৩২০ জন দুস্থের মাঝে ঈদ উপহার হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে নগদ দুইশ করে মোট ৬৪ হাজার টাকা এবং নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৬শ জনের মাঝে দুইশ করে মোট ৩ লাখ ২০ হাজার টাকা বিতরণ করেন।
এসময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, ফজলুল হক, শফিকুল ইসলাম জিন্নাহ, হাফিজুর রহমান লিটন, ওয়াজ কুরুণী, ফারুক আহমেদ বকুল, গোপাল চন্দ্র সরকার, খন্দকার শফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com