1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

চট্টগ্রামে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০

চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে।

নিহত শওকত হোসেন উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে বাড়িতে ঢুকে নাছির নামে এক যুবককে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি।

রোববার (১৭ মে) ভোরে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে ওই আসামির সহযোগীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গ্রেপ্তারের পর আসামি শওকত হোসেনকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এই সময় গুলিবিদ্ধ হয়ে শওকত মারা যায়।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে বাড়িতে ঢুকে নাছিরকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি শওকত হোসেনসহ দুইজনকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com