1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

শ্রীবরদীতে নতুন করে একজন করোনায় আক্রান্ত : ১০ বাড়ি লকডাউন

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে নতুন করে আরোও একজন করোনায় আক্তান্ত হয়েছে। ১৬ মে (শনিবার) রাতে মো. আজিম (২০) নামে একজনের দেহে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। খবরটি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
করোনায় সংক্রমিত ওই রোগীকে শনিবার রাতেই শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আনা হয়। এসময় তার বসত ঘরের আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান। ওই রোগীর বাড়ি উপজেলার ইন্দলপুল পূর্বপাড়া গ্রামে বাসিন্দা।
জানা যায়, গত ৭ মে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুল ইসলাম করোনায় আক্তান্ত হন।
পরে তার পবিারের ও নিকট আত্মীয় কয়েকজনের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৬ মে শনিবার রাতে পরিবারের অন্যান্য সদস্যদের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও আসাদুলের চাচাতো ভাইয়ের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। রাতেই উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন সমন্বয়ে করোনায় সংক্রমিত ওই রোগীকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নিয়ে আসা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তারের নির্দেশনায় ওই রোগীর বসত ঘরের আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান। এসময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিসহ অন্যান্যরা। এ পর্যন্ত শ্রীবরদীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। এরমধ্যে ২ জন সুস্থ হয়েছেন।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com