1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

করোনাকে কন্ট্রোলে রেখে বসবাস করার জন্য বেশকিছুদিন তৈরি থাকতে হবে : মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বৈশ্বিক মহামারী করোনাকে কন্ট্রোলে রেখে সাবধানতা ও দ্রুততার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি।
সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ শুভেচ্ছা হিসেবে নগদ অর্থ বিতরণকালে তিনি এ পরামর্শ দেন।
এসময় তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা বেশ কিছুদিন থেকে যাবে। কাজেই একে কন্ট্রোলে রেখে এর সঙ্গে বসবাস করার জন্য বেশকিছুদিন আমাদের তৈরি থাকতে হবে। আজকে যদি গার্মেন্টসসহ অন্যান্য অর্ডার ক্যান্সেল হতে শুরু করে, বাংলাদেশের সবজি বিদেশে যাচ্ছে এগুলো ক্যান্সেল হতে শুরু করে তবে এসব অর্ডার ফেরত আনতে নিগুসিয়েশন করতে বছর দুয়েক লেগে যাবে। কাজেই সাবধানতা এবং দ্রুততা দুটোই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবলম্বন করে পরিস্থিতির মোকাবেলা করছেন। এইটুকু বলতে পারি যে, একটি কাজ যতটুকু শোনেন সেখান থেকে দৃষ্টিভঙ্গি প্রসারিত করে আমাদের প্রধানমন্ত্রী আরও বেগবান আরও বেশি সামর্থবান করেন।
এদিন তিনি উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৭৬০ জনের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে দুইশ করে মোট ৩ লাখ ৫২ হাজার টাকা বিতরণ করেন।
এসময় তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, বর্তমান সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com