1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

ঘুমের মধ্যে নবাগত নায়িকা মেঘলার রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের নতুন মুখ সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে মারা যান এ অভিনয়শিল্পী। সম্প্রতি একটি বিজ্ঞাপনে আরাবি রহমান নামে আত্মপ্রকাশ চুক্তিবদ্ধ হয়ে করবেন এমনটিই জানিয়েছিলেন তিনি। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন মেঘলা। তবে স্বপ্নপূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

মেঘলার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন মেঘলার ছোট বোন রুকসানা। রুখসানা জানান, দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে যান মেঘলা।

রুখসানা বলেন, ‘রাতে ঘুমানোর আগে আপু বলতেছিল পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দেই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠাণ্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে বুঝতে পারি। শুক্রবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

ঢাকার শ্যামলী বসবাস করতেন মেঘলা। তবে শোবিজে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন আরাবি রহমান নামে। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনা বেড়ে ওঠা তার। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্তও হয়েছিলেন। সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল কোথায়; তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com