1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিয়ে করে সেঞ্চুরি করতে চান শিমলা!

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী শিমলা। ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে বিয়ে করে সংসারি হওয়ার খবর পাওয়া যায়নি। তবে গত বছর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে তার বিয়ের খবর প্রকাশ্যে আসে।

পরবর্তীতে একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শিমলা। এ সময় উপস্থাপক তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। সঞ্চালক জানতে চান—আপনি কয়টা বিয়ে করেছেন? জবাবে শিমলা বলেন, ‘মোটামুটি ৩০-৩৫টি!’

পর মুহূর্তে সঞ্চালক বলেন, আপনি দুষ্টুমি করে বলছেন। কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন? উত্তরে শিমলা বলেন, ‘হান্ড্রেড, সেঞ্চুরি করতে চাই। যুবরাজ সিং ক্রিকেট খেলে সেঞ্চুরি করেছেন। আমি বিয়ে করে সেঞ্চুরি করব।’

২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এক পরিচালকের জন্মদিনে পলাশ আহমেদের সঙ্গে পরিচয় হয় শিমলার। ২০১৮ সালের ৩ মার্চ পলাশ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিমলা। একই বছরের ৬ নভেম্বর পলাশকে ডিভোর্স দেন এই অভিনেত্রী। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত হন চিত্রনায়িকা শিমলার এই প্রাক্তন স্বামী।

গত বছরের শুরুর দিকে দেশ ছেড়ে ভারতে থিতু হওয়ার চেষ্টা করেন শিমলা। শুরুর দিকে কয়েকমাস কলকাতায় কাটিয়ে বর্তমানে মুম্বাইয়ের একটি ভাড়া ফ্ল্যাটে বাস করছেন তিনি। মাঝেমধ্যে দেশে আসেন। সেখানে অভিনেতা গোবিন্দর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com